নুরকে মন্ত্রিত্বসহ গণ অধিকারকে চার আশ্বাস দিল বিএনপি

২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ PM
নুরুল হক নুর ও বিএনপির লোগো

নুরুল হক নুর ও বিএনপির লোগো © টিডিসি সম্পাদিত

অবশেষে বিএনপি-গণঅধিকার পরিষদের চূড়ান্ত সমঝোতা হয়েছে। দলের সভাপতি নুরুল হক নুরকে মন্ত্রিত্বসহ চারটি বিষয়ে দলটিকে আশ্বাস দিয়েছে জাতীয়তাবাদী দলটি। যদিও সমঝোতা হলেও ট্রাক প্রতীকেই নির্বাচন করবে সংগঠনটির নেতারা। বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। 

দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, আমাদের সাথে বিএনপির সমঝোতা হয়েছে দুটি আসনের। এ ছাড়াও আমাদের দলীয় প্রধান নুরুল হক নুরকে মন্ত্রীত্ব এবং উচ্চ কক্ষে একটি আসন এবং সংরক্ষিত একটি নারী আসন দেওয়ার সমঝোতা হয়েছে। 

তিনি আরও বলেন, আমরা ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করব। ৩০০ আসনে আমাদের প্রার্থী থাকবে। সবাই ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করবে।

গণঅধিকার পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খাইরুল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফ্যাসিবাদ পতনে যুগপৎ আন্দোলনের অবদানের প্রতি সম্মান জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু'র সাবেক ভিপি নুরুল হক নুরের সংসদীয় আসন পটুয়াখালী-০৩ এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের আসন ঝিনাইদহ -০৪  এ কোনো প্রার্থী দেবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির এই সিদ্ধান্তের জন্য বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ।

তিনি আরও বলেন, সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের দলীয় প্রতীক ট্রাক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবেন। এটাকে নির্বাচনী জোট হিসেবে বিবেচনার সুযোগ নেই।

তথ্যমতে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি এরই মধ্যে ২৭২টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। অন্য ২৮টি থেকে সমঝোতার মাধ্যমে শরিকদের ছেড়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে গতকাল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। আসন চারটি হলো সিলেট-৫, ব্রাহ্মণবাড়িয়া-২, নীলফামারী-১ ও নারায়ণগঞ্জ-৪। আজ আরও ১০টি আসন ছেড়ে দেওয়া হলো।

বিএনপির তরফ থেকে জানানো হয়েছে, শরিকদের মধ্যে যারা এখনো বিএনপিতে যোগ দেননি, তাঁরা নিজ নিজ দলের প্রতীকে প্রার্থী হবেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি যেসব আসন শরিকদের ছেড়ে দিয়েছে, সেখানে দলের কেউ প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ শত ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9