বিএনপিতে যোগ দিলেন এলডিপির মহাসচিব রেদোয়ান

২৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ PM
এলডিপির মহাসচিব রেদোয়ান বিএনপিতে যোগ দিলেন

এলডিপির মহাসচিব রেদোয়ান বিএনপিতে যোগ দিলেন © টিডিসি ফটো

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি থেকে দলটির মহাসচিব রেদোয়ান আহমেদ পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানের চেয়ারপারসনের কারযালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বিএনপিতে যোগ দেন।

রেদোয়ান আহমেদ এলডিপির মহাসচিব ছিলেন। কুমিল্লা-৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেন বিএনপি মহাসচিব।

রেদোয়ান আহমেদ বলেন, আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম বিএনপির তার শরিকদের আসন বণ্টনে ছাড় দেবে এর সাথে আমি একমত। কিন্তু আমার দলের চেয়ারম্যান অলি আহমেদ বিএনপির এই সিদ্ধান্তের সাথে একমত নন। এলডিপির সিংহভাগ স্থায়ী কমিটির সদস্যগণ ও সারাদেশে এলডিপির নেতা-কর্মীরা আমার সাথে একমত পোষণ করেছেন। আমি আশা করি অলি আহমেদের শুভ বুদ্ধির উদয় হবে এবং বিএনপির সাথে নির্বাচনী সমঝোতায় একমত হবেন। তবে অলি সাহেবে নির্বাচনে আসুক আর না আসুক আমি বিএনপির সমঝোতায় একমত হয়ে নির্বাচন করব। আমি প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপিতে ছিলাম সেজন্য আমি আজকে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছি এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।

তিনি জানান, আমি ইতোমধ্যে আমার পদত্যাগপত্র চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।

রেদোয়ান আহমেদ বলেন, এলডিপির অধিকাংশ স্থায়ী কমিটির সদস্য ও সারাদেশে এলডিপির নেতা-কর্মীরা বিএনপিতে যোগ দিয়ে প্রার্থীদের পক্ষে নির্বাচনে কাজ করবেন।

পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রেদোয়ান আহমেদকে স্বাগত জানিয়ে বলেন, আমি তাকে অভিনন্দন জানাচ্ছি এবং তার এই যোগদান ঘরের ছেলে ঘরে ফিরে আসার মতো এবং এতে বিএনপিকে আরও শক্তিশালী করবে।

এই যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9