মিত্রদের মনোনয়ন দিল বিএনপি, কে কোন আসনে প্রার্থী হচ্ছেন

২৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ PM
মিত্রদের মনোনয়ন দিল বিএনপি

মিত্রদের মনোনয়ন দিল বিএনপি © টিডিসি ফটো

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণার পর দ্বিতীয় দফায় ৭ আসনে মিত্রদের মনোনয়ন দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: বিএনপি থেকে মনোনয়ন পেলেন নুর-রাশেদ, কোন আসনে কে?

আসনগুলো হচ্ছে – ঢাকা-১২ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া-২ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালি-৩ গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ গণঅধিকার পরিষদের রাশেদ খান, ব্রাক্ষ্মনবাড়িয়া-৬ আসনে জুনায়েদ সাকি, পিরোজপুর-১ আসনে জাগীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার এবং যশোর-৫ আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাস।

জানা যায়, বিএনপির সঙ্গে সমঝোতা গণঅধিকার পরিষদের দুই শীর্ষ নেতা নুরুল হক নুর ও রাশেদ খান। এর অংশ হিসেবে দুই শীর্ষ নেতা নুরুল হক নুর ও রাশেদ খানকে আসন ছাড় দেওয়া হচ্ছে। এর বাইরে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের হয়ে লড়বেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজসহ আরও কয়েকজন। সবাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে প্রার্থী হচ্ছেন।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬