নুর-রাশেদের জন্য আসন ছাড়ল বিএনপি, কোন আসনে কে?

২৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ PM
নুরুল হক নুর ও রাশেদ খান

নুরুল হক নুর ও রাশেদ খান © ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের জন্য দুই আসন ছাড়ল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় দলটি।

আসন সমোঝোতা করে নুরুল হক নুর নির্বাচন করবেন পটুয়াখালি-৩ আসনে। রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ আসনে লড়বেন।

এ নিয়ে শরিক ও জোটভুক্ত দলগুলোর জন্য আরও ৭টি আসন ছেড়েছে বিএনপি। ছাড় দেওয়া আসনগুলোতে বিএনপি কোনো প্রার্থী না দিয়ে জোট শরিকদের সমর্থন দেবে।

আসনগুলো হচ্ছে – ঢাকা-১২ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া-২ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালি-৩ গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন, ব্রাক্ষ্মনবাড়িয়া-৬ আসনে জুনায়েদ সাকি, পিরোজপুর-১ আসনে জাগীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার এবং যশোর-৫ আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাস।

এর আগে রাশেদ খাঁন তার মনোনয়ন পাওয়া বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। সেখাঁনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। সেই আলোচনায় আমাকে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী করা হবে বলে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ-৪ নির্বাচনি এলাকায় নির্বাচনের আগে জনসভা করবেন এই শর্তে আমি ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী হতে রাজি হয়েছি। প্রার্থীতার বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিবে বিএনপি। 

রাশেদ খাঁনের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9