মধ্যরাতে হামিমের স্ট্যাটাস

শহীদ হাদী, ইলিয়াস আলী ও চৌধুরী আলমকে নিয়ে যা বললেন

২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ AM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ AM
বাম থেকে শহীদ ওসমান হাদী, ইলিয়াস আলী ও চৌধুরী আলম

বাম থেকে শহীদ ওসমান হাদী, ইলিয়াস আলী ও চৌধুরী আলম © সংগৃহীত

শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারের দাবিসহ ইলিয়াস আলী ও চৌধুরী আলমকে নিয়ে আবেগঘন একটি ফেসবুক পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানবীর বারি হামিম।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিবাগত রাতে নিজের আইডিতে এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে লেখেন, গভীর রাতে বিবেকের তাড়না থেকে তিনি এসব কথা লিখছেন। একজন জীবিত মানুষকে গুলি করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে, অথচ বিচারের বাণী নিভৃতে কাঁদছে। রাজনীতি করা মানুষদের মৃত্যুও যে রাজনৈতিক বিবেচনায় দেখা হয়।

হাদীর পরিবারের কষ্টের চিত্র তুলে ধরে তিনি বলেন, হয়তো এখনো চোখের পানি শুকায়নি হাদীর স্ত্রীর, চিরতরে বাবাকে হারিয়েছে আট মাসের শিশুটি আর ভাই-বোনেরা এখনো এই বাস্তবতা মেনে নিতে পারছে না। অথচ সমাজ ও রাজনীতির বাইরে সবাই নিজেদের জগতে স্বাভাবিকভাবেই ব্যস্ত রয়েছে।

শেখ তানবীর বারি হামিম তার পোস্টে স্মরণ করিয়ে দেন, অতীতেও ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ বহু মানুষ নিখোঁজ হয়েছেন, যাদের পরিবার আজও জানে না তারা কোথায়। সেই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতেই ৫ আগস্টের আন্দোলন হয়েছিল তবুও প্রকৃত মুক্তি এখনো আসেনি।

তিনি আরও বলেন, হাদি হত্যার দায়ীদের শাস্তি নিশ্চিত করতে এখনই বিচারের দাবি তুলতে হবে। নচেৎ ভবিষ্যতে এমন পরিণতি যে কারও জন্যই অপেক্ষা করতে পারে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9