বাগেরহাট-২ আসনে এম এ সালামের মনোনয়ন দাবিতে মশাল মিছিল

২২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ AM
বিএনপির মশাল মিছিল

বিএনপির মশাল মিছিল © টিডিসি ফোটো

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। রবিবার (২১ ডিসেম্বর) রাতে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। মশাল হাতে নিয়ে নেতাকর্মীরা ‘দুর্দিনের সালাম ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘ধানের শীষের কাণ্ডারি সালাম ভাই, আমরা তোমায় পাশে চাই’—সহ বিভিন্ন স্লোগান দেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মশাল মিছিলে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ, যুবদল নেতা এমদাদুর রহমান সাগর, বিএনপি নেতা মিলন ও নিলু তরফদারসহ কয়েকশ নেতাকর্মী অংশ নেন। তারা বাগেরহাট-২ আসনে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের মনোনয়ন বাতিল করে এমএ সালামকে দলীয় প্রার্থী করার দাবি জানান।

উল্লেখ্য, শনিবার বাগেরহাটের চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে বিএনপি। এর মধ্যে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

এ বিষয়ে সদর উপজেলা যুবদলের সদস্য এমদাদুর রহমান সাগর বলেন, 'এমএ সালাম বিগত ১৭ বছর ধরে বাগেরহাটে বিএনপিকে টিকিয়ে রেখেছেন। তিনি অসংখ্য হামলা ও মামলার শিকার হয়েছেন, কারাবরণও করেছেন। অথচ তাকে মনোনয়ন না দিয়ে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা চাই ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের পরিবর্তে এমএ সালামকে মনোনয়ন দেওয়া হোক। এই দাবিতেই আজকের মিছিল।'

তবে মিছিলে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ পর্যায়ের তেমন কোনো নেতাকে দেখা যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে এমএ সালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

দুর্নীতির অভিযোগে ওএসডি থেকে উপপরিচালক, সমালোচনার পর আবারও …
  • ০৩ নভেম্বর ২০২৬
এশিয়া কাপের দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির-নাঈম
  • ০৩ নভেম্বর ২০২৬
একাডেমিক অডিটরদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ অ্যাক্র…
  • ০৩ নভেম্বর ২০২৬
মেধাস্বত্ব সুরক্ষা ও কৃষি উদ্ভাবনের বাণিজ্যিকীকরণে গাকৃবিতে…
  • ০৩ নভেম্বর ২০২৬
আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ নার্সকে অব্য…
  • ০৩ নভেম্বর ২০২৬
১৮৩৭ টাকার গ্যাস কিনতে হতো ২২০০-২৩০০ টাকায়, দাম বৃদ্ধির পর …
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950