গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির ২ আসনে সমঝোতা

২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ PM , আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ PM
নুরুল হক নুর ও মো. রাশেদ খান

নুরুল হক নুর ও মো. রাশেদ খান © সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সঙ্গে ২ আসনে সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (২১ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই সমঝোতায় পৌঁছায় দল দুইটি।

বৈঠক সূত্রে খবর, আগামী নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে ছাড় দেবে বিএনপি। তবে নির্বাচনী বিধি অনুযায়ী তাদেরকে নিজ দলের প্রতীক `ট্রাক' নিয়ে লড়তে হবে।

এদিকে দুইটি আসনে সমঝোতায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অসন্তোষ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক কেন্দ্রীয় নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, আমাদের সঙ্গে বিএনপির দুই আসনে সমঝোতা হয়েছে। কিন্তু অনেক নেতাকর্মী এই সিদ্ধান্তে খুশি নন। আমরা আশা করেছিলাম বিএনপি আরও বেশ কিছু আসনে ছাড় দেবে, কিন্তু এখন মাত্র দুইটি আসনে ছাড় দেয়া হল।

সূত্রের খবর, দুইটি আসনে সমঝোতা হলেও নিজস্ব ট্রাক প্রতীকে বিভিন্ন আসনে লড়বেন গণ অধিকার পরিষদের নেতারা।

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব-নাহিদ-শামীম
  • ০৩ নভেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে ছড়ানো অপতথ্য অনেকক্ষেত্রে অতির…
  • ০৩ নভেম্বর ২০২৬
মোদীকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর
  • ০৩ নভেম্বর ২০২৬
‘স্যরি’ বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়?
  • ০৩ নভেম্বর ২০২৬
দুর্নীতির অভিযোগে ওএসডি থেকে উপপরিচালক, সমালোচনার পর আবারও …
  • ০৩ নভেম্বর ২০২৬
এশিয়া কাপের দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির-নাঈম
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950