নওগাঁয় ৩০ হাত লম্বা জাতীয় পতাকা নিয়ে জামায়াতের বিজয় শোভাযাত্রা

১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ PM
নওগাঁয় ৩০ হাত লম্বা জাতীয় পতাকা নিয়ে জামায়াতের বিজয় শোভাযাত্রা

নওগাঁয় ৩০ হাত লম্বা জাতীয় পতাকা নিয়ে জামায়াতের বিজয় শোভাযাত্রা © টিডিসি ফটো

মহান বিজয় দিবস উপলক্ষে ৩০ হাত লম্বা জাতীয় পতাকা নিয়ে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শহরের বাইপাস সড়ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রার নেতৃত্ব দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত নওগাঁ-৫(সদর) আসনের প্রার্থী অ্যাডভোকেট আ.স.ম সায়েম। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার-নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন-জেলা জামায়াতের নায়েবে আমির শিক্ষাবিদ অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির এ্যাড: আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি আনোয়ার আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রাকিব সহ প্রায় ৩ হাজার নেতৃবৃন্দ।

সবার মাথায় ছিলো বিজয়ের ক্যাপ। এসময় বিজয় দিবসের বিভিন্ন স্লোগান দেন তারা।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬