তেজগাঁও কলেজছাত্র সাকিব হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে সহযোগিতা করবে ছাত্রদল

১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ PM
নিহত সাকিবুল হাসান রানা

নিহত সাকিবুল হাসান রানা © টিডিসি সম্পাদিত

রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাকিবুল হাসান রানা নামে উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১০ ডিসেম্বর) তিনি মারা যান।

এ ঘটনায় জড়িতদের শাস্তি চেয়ে কেন্দ্রীয় ছাত্রদল বলছে, সাকিবুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে সংগঠনটি। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে এধরণের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। এই নৃশংসতার সাথে জড়িতদের অচিরেই বিচার ও যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।

‘‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অচিরেই খুনীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় জাতীয়তাবাদী ছাত্রদল। সেই সাথে, তদন্তে সহযোগিতা এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে জাতীয়তাবাদী ছাত্রদল।’’

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘাতের ঘটনায় আর কোন রক্তপাতের ঘটনা যাতে না ঘটে, এই ঘটনায় কঠোরতম শাস্তি প্রদানের মাধ্যমে তা নিশ্চিত করা ছাত্রদলের দাবি। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রানার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950