আমাকে ফাঁকি দিলে আল্লাহকে ফাঁকি দেওয়া হবে, নেত্রী অসুস্থ— আমাদের ওপর গজব পড়বে

০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ PM
জসীম উদ্দিন

জসীম উদ্দিন © সংগৃহীত

আমাকে যদি ফাঁকি দেন, আল্লাহকে ফাঁকি দেবেন-এমন এক বক্তব্যে ভাইরাল হয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী জসীম উদ্দিন। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ভিডিওটি ভাইরাল হতে থাকে। তার এই বক্তব্য ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

জসীম উদ্দিন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব।

১৫ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জসীম উদ্দিনকে বলতে শোনা যায়- আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে। আল্লাহকে যদি ফাঁকি দেন তাহলে এটা বিএনপির ওপরে, নেত্রী অসুস্থ এই গজব আমাদের ওপরে পড়বে। এটা একটা ধানের শীষ, এটা একটা পবিত্র আমানত। আজকে এখানে যারা আছেন, আপনাদের ওয়াদা করতে হবে যে.. তখনই ভিডিওটি শেষ হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া পেশাজীবী পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসীম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি দীর্ঘ বক্তব্য দেন। কেউ একজন তার বক্তব্যের একটি অংশ রেকর্ড করে তা অনলাইনে ছড়িয়ে দেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে জসীম উদ্দিন সাংবাদিকদের বলেন, আমি আমার বক্তব্যে বলেছি আমাদের নেত্রী অসুস্থ, দল আমাকে ধানের শীষ দিয়েছে, এটা পবিত্র আমানত। আপনারা যদি কেউ এই ইমানি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আল্লাহর প্রদত্ত গজব হবে। আমি দীর্ঘ ২৮ মিনিট বক্তব্য দিয়েছি। দীর্ঘ এ বক্তব্যে নেতাকর্মীদের বলেছি দলের সঙ্গে বেঈমানি করলে গজব হবে। এটাকে নেতিবাচকভাবে প্রচার করা হচ্ছে। 

এ ঘটনায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, বক্তব্যটি আমি এখনো দেখিনি। 

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950