খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার

০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ PM
এয়ার অ্যাম্বুলেন্স

এয়ার অ্যাম্বুলেন্স © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার। দেশটির পক্ষ থেকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এ তথ‍্য জানানো হয়েছে।

এর আগে গত ২৯ নভেম্বর অ্যাম্বুলেন্স পাঠিয়ে সহযোগিতার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি লেখেন দেশটির কাছে। সে সময় নিজেদের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছিল কাতার। আজ আনুষ্ঠানিকভাবে এ সহযোগিতা প্রদানের কথা জানিয়েছে দেশটি।

আরও পড়ুন: খালেদা জিয়ার জন্য কাল বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান সরকারের

এর আগে, খালেদা জিয়াকে দেখ হাসপাতালে পৌঁছেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রিচার্ড বিল বর্তমানে এভারকেয়ার হাসপাতালে র‌য়ে‌ছেন। তি‌নি খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদনগুলো দেখেছেন।

তিনি আরও জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর জানাতে দুপুর সা‌ড়ে ১২টায় হাসপাতালের সামনে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (৩ ডিসেম্বর) বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল ঢাকায় পৌঁছেছে। ড. রিচার্ড বিউলের নেতৃত্বে মেডিকেল প্রতিনিধি দলটি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে যুক্ত রয়েছেন। তারা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং হাসপাতালের স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন।

 

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9