বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কর্মসূচিতে মারধর, মহিলা দলের দুই নেত্রী গ্রেপ্তার

০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ AM
বুড়ি সরকার ও রহিমা রেজা

বুড়ি সরকার ও রহিমা রেজা © সংগৃহীত

বিএনপির কর্মসূচিতে পূর্ব বিরোধের জেরে মারধরের ঘটনায় পাবনার চাটমোটর উপজেলা মহিলা দলের দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জাতীয়তাবাদী মহিলা দল চাটমোহর উপজেলা শাখার (বিলুপ্ত) সিনিয়র সহ-সভাপতি পৌর সদরের মধ্য শালিখা মহল্লার মৃত ডা. কোবাদ হোসেনের মেয়ে বুড়ি সরকার (৪২) ও একই বিলুপ্ত কমিটির বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক পৌর সদরের বালুচর মহল্লার ভিপি সেলিম রেজার স্ত্রী রহিমা রেজা (৪৫)।

চাটমোহর থানার ওসি মো. মনজুরুল আলম জানান, পাবনার আমলী আদালত-০৪ এর সিআর ৫১৩/২৫ (চাট) নম্বর মামলার পলাতক আসামী রহিমা রেজা ও বুড়ি সরকারকে পৃথক অভিযান চালিয়ে চাটমোহর পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। 

গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী চাটমোহর উপজেলা মহিলা দলের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তামান্না আজিজা স্বর্ণা গত ২৩ আগস্ট বিকেল ৫টার দিকে পৌর সদরের বাসস্ট্যান্ড (আফ্রাতপাড়া) এলাকায় বিএনপির কর্মসূচীতে অংশ গ্রহণ করার জন্য উপস্থিত হন। তখন পূর্ব বিরোধের জের ধরে রহিমা ও বুড়ি সরকার দেশীয় অস্ত্র নিয়ে স্বর্ণাকে মারপিট করে আহত করে। সেই ঘটনায় তিনি বাদী হয়ে আটককৃত দুই নেত্রীসহ বেশ কয়েকজনের নামে ছিনতাই ও হত্যার চেষ্টা মামলা করেন।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রহিমা রেজাকে মাদকের কারবার ও সেবনের অভিযোগে উপজেলা মহিলা দলের বিলুপ্ত ওই কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়। সেসময় রাজনৈতিক অঙ্গনসহ চাটমোহরে বিষয়টি খুব আলোচিত-সমালোচিত ছিল।

সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতা সৌরভের
  • ১১ নভেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাকায় ভোর থেকে বজ্রসহ বৃষ্টি
  • ১১ নভেম্বর ২০২৬
হাসিবের ওপর হামলা: ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে ম…
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950