আমরা-আপনারা যেন মিলেঝিলে চলতে পারি: আ.লীগের উদ্দেশে বিএনপি নেতা

০৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ PM
নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির নেতা হারুন অর রশিদ খানে

নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির নেতা হারুন অর রশিদ খানে © টিডিসি

‘আপনাদের মার্কাটা নাই, ভোট তো দেওয়া লাগবে! আল্লাহ্ যদি তাওফিক দেয় রাষ্ট্রক্ষমতায় কারা যাবো? জামায়াত তো যাবে না, বিএনপি যাবে। তাইলে ভোটটা নষ্ট করার দরকার আছে? বিএনপির সঙ্গে শত্রুতা করে লাভ আছে? আমরা-আপনারা যেন পরবর্তী সময়ে মিলেঝিলে চলতে পারি।’ জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির নেতা হারুন অর রশিদ খানের এ বক্তব্য ভাইরাল হয়েছে।

জামালপুর-৪ আসনে ধানের শীষের পক্ষে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের পাখাডুবি গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হারুন অর রশিদ খান জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য। তিনি ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

উপস্থিত নেতাকর্মীদের তিনি বলেন, ‘আমার এই কথাগুলো আপনারা যারা আওয়ামী লীগ ছিলেন বা আওয়ামী লীগের সমর্থন করেন, দয়া করে সবাইকে অনুরোধ করেন আমাদের জন্য।’

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মকবুল হোসেন। তাকে উদ্দেশ্য করে হারুন অর রশিদ খান বলেন, ‘আপনিই ভালো জানেন এই গ্রামের মধ্যে কারা কারা আওয়ামী লীগের সমর্থক, কারা কারা আওয়ামী লীগকে ভোট দেয়, কারা কারা আওয়ামী লীগের পক্ষ নেয়। কাজেই আপনার উপরেই দায়িত্ব থাকল। আপনি সেই লোকগুলোর কাছে যাবেন, তাদেরকে অনুরোধ করবেন, সেই লোকগুলো যেন বিপথে বা অন্য কোনো দিকে না যায়।’

বক্তব্যের শেষদিকে জোর গলায় তিনি বলেন, ‘আমাদের প্রতিপক্ষ জামায়াত।’

বৈঠকে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান।

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9