ঠাকুরগাঁও-১

সাত হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত প্রার্থী দেলোয়ারের শোডাউন

২২ নভেম্বর ২০২৫, ১০:১২ PM
মো. দেলাওয়ার হোসেনের মোটরসাইকেল শোডাউন

মো. দেলাওয়ার হোসেনের মোটরসাইকেল শোডাউন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিশাল শোডাউন করেছে জামায়াতে ইসলামী। দলটির মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের সমর্থনে আয়োজিত এই মোটরসাইকেল র‍্যালিতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আজ শনিবার (২২  নভেম্বর) সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত চলা এই শোডাউনে প্রায় ৭ হাজার মোটরসাইকেলের উপস্থিতিতে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এ সময় বিভিন্ন এলাকার ভোটাররা রাস্তার দুপাশে দাড়িয়ে এমপি প্রার্থী দেলাওয়ারকে সালাম ও শুভেচ্ছা জানান।

শোডাউন পরবর্তী সমাবেশে দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওকে চাঁদাবাজমুক্ত, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত এবং কৃষিবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​তিনি বলেন, আমরা এমন একটি ঠাকুরগাঁও গড়তে চাই যেখানে কোনো চাঁদাবাজের স্থান হবে না। সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য। সার নিয়ে দীর্ঘদিন ধরে চলা সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। কৃষকরা যাতে সরাসরি এবং ন্যায্যমূল্যে সার পান, সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের মুখে হাসি ফোটানো হবে।

​বেকার সমস্যা নিয়ে দেলাওয়ার হোসেন বলেন, ঠাকুরগাঁওয়ের হাজারো বেকার যুবকের কর্মসংস্থানের জন্য আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করব। যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে বেকারত্ব দূরীকরণই হবে আমাদের অগ্রাধিকার।

সমাবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে কঠোর বার্তা দেন জামায়াত প্রার্থী। তিনি বলেন, ঠাকুরগাঁও হবে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্ভয়ে তাদের ধর্মকর্ম পালন করতে পারেন এবং নিরাপদে বসবাস করতে পারেন, আমরা সেই পরিবেশ নিশ্চিত করব। কোনো অপশক্তি যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে জামায়াতে ইসলামী সজাগ থাকবে।

এদিন সকাল ৯টা থেকেই ঠাকুরগাঁওয়ের সালন্দর মাদ্রাসা ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সকাল ১০টা ১০ মিনিটে সেখান থেকে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে ঠাকুরগাঁওয়ে কোনো রাজনৈতিক দলের এটিই বৃহত্তম শোডাউন।

শোডাউনে অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা আমির বেলাল উদ্দিন আহমেদ প্রধান, সহকারী জেলা সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদ, শহর আমির মাওলানা শামসুজ্জামান শাহ শামীম, ঠাকুরগাঁও সদর উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, রুহিয়া থানা আমির আব্দুর রশিদ, ভূল্লি থানা আমির আব্দুর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬
যন্তর-মন্তরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬