বিএনপি থেকে ফজলুর রহমানের মনোনয়ন বাতিল ও বহিষ্কারের দাবি

২১ নভেম্বর ২০২৫, ০২:০৮ AM
অ্যাডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে কর্মসূচি

অ্যাডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে কর্মসূচি © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জেলা জজ কোর্টের সামনের সড়কে এক ঘণ্টা ধরে এই কর্মসূচি চলে।

এতে অংশ নিয়ে অনেকেই ফজলুর রহমানের মনোনয়নের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। তাদের দাবি, কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের মনোনয়নপ্রাপ্ত ফজলুর রহমান শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ‘প্রহসনের বিচার’ বলে মন্তব্য করেছেন। পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ওপর ভয়-ভীতি প্রদর্শন এবং একই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুর রহিম মোল্লাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।

মানববন্ধনে বক্তারা বলেন, ফজলুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হলে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ক্ষুণ্ন হবে এবং শেখ হাসিনার স্বৈরাচারী আদর্শ প্রতিষ্ঠার ঝুঁকি বাড়বে। তারা দ্রুত তার মনোনয়ন বাতিল ও দল থেকে বহিষ্কারের দাবি জানান।

কর্মসূচিতে অংশ নেন সাবেক ডিসি ও কিশোরগঞ্জ–৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুর রহিম মোল্লা, ইটনা উপজেলা বিএনপির সহসভাপতি মো. গোলাম রহমান, ইটনা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নূরু মিয়া, মিঠামইন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ আহমেদ, ইটনা উপজেলা সাংস্কৃতিক দলের সভাপতি সোহাগ মিয়া এবং হাজারো নেতাকর্মী।

 

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9