আমি নারী প্রেম করিনি, বঙ্গবন্ধুকে ভালবেসেছি: কাদের সিদ্দিকী

১৪ নভেম্বর ২০২৫, ১০:৩০ PM
কথা বলছেন কাদের সিদ্দিকী

কথা বলছেন কাদের সিদ্দিকী © সংগৃহীত ছবি

শেখ মুজিবুর রহমানকে ভালবেসে মানুষ ও দেশকে ভালবাসতে শিখেছেন বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। দেশে জয় বাংলা স্লোগান অপরাধ হলে সবার আগে তাকে গ্রেপ্তার করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার (১৪ নভেম্বর) টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নিজগ্রাম ছাতিহাটিতে জুমার নামাজ শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তার ভাই লতিফ সিদ্দিকীর সঙ্গে নামাজ আদায় শেষে কাদের সিদ্দিকী বলেন, এ দেশে জয় বাংলা বললে যদি অপরাধ হয়, তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করতে হবে। আমাদের লোকজন সবসময় সর্বত্র ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলবে।

তিনি বলেন, আমি আওয়ামী লীগ করেছি। ভাসানীর আওয়ামী লীগ করেছি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করেছি, গণমানুষের আওয়ামী লীগ করেছি। আমি নারী প্রেম করি নাই, বঙ্গবন্ধুকে ভালোবেসে মানুষকে ভালোবাসতে শিখেছি, বঙ্গবন্ধুকে ভালোবেসে দেশকে ভালোবাসতে শিখেছি। দেশপ্রেম সহজ জিনিস না। দেশপ্রেম ধারণ করতে তপস্যা করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। গণমানুষের ভালোবাসা পেলে দেশপ্রেম হয়ে যায়।

কাদের সিদ্দিকী আরও বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধাদের আমি সমর্থন করি। কারণ, শেখ হাসিনার পতন প্রয়োজন ছিল দেশের জন্য, দেশের মানুষের জন্য। কিন্তু অভ্যুত্থানপরবর্তী জুলাই যোদ্ধাদের কার্যক্রমকে একবিন্দুও সমর্থন করি না।

এ সময় সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম আল মনসুর আজাদ সিদ্দিকী এবং বিভিন্ন এলাকার সিদ্দিকী পরিবারের কর্মী-সমর্থক-অনুসারীরা উপস্থিত ছিলেন।

লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে হারল ভারত
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপনে বিয়ে করলে কি বিয়ে হবে?
  • ১৩ নভেম্বর ২০২৬
যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ-বিজিবির ওপর হামলা— ১২৩ জনের বির…
  • ১৩ নভেম্বর ২০২৬
পড়বা, ভুলে যাবা, কান্না করবা, আবার পড়বা—পড়তে তোমাকে হবেই
  • ১৩ নভেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন শেষ ১৭ ও ১৮ নভেম্বর
  • ১৩ নভেম্বর ২০২৬
‘কবরের পাশে বেলি ফুল গাছ লাগাবেন’, মৃত্যুর ২ দিন আগে ফেসবুক…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950