শেখ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা

১৪ নভেম্বর ২০২৫, ০৫:১২ AM
শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনী’ স্তম্ভ গুঁড়িয়ে দেয় জনতা

শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনী’ স্তম্ভ গুঁড়িয়ে দেয় জনতা © টিডিসি

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ও দেশব্যাপী চলমান নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনী’ স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শহরের স্বাধীনতা চত্বরে বুলডোজার দিয়ে স্তম্ভটি ভেঙে ফেলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। আওয়ামী লীগের ঘোষিত লকডাউন, যানবাহনে অগ্নিসংযোগ ও সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে তারা এই বিক্ষোভ করেন। মিছিল শেষে শহরের শহিদ মিনার সংলগ্ন স্বাধীনতা চত্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনী’ স্তম্ভটি বুলডোজার দিয়ে ভেঙে দেন তারা।

এর আগে, চব্বিশে জুলাই আন্দোলন চলাকালে ৫ আগস্ট স্তম্ভটি ভাঙচুর করা হয়েছিল। তবে কিছু অংশ অক্ষত ছিল, যা আজ সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থেকে অতীতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছে। জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষকে তারা পঙ্গু ও হত্যা করেছে। আজও শহিদদের রক্তে রাজপথ ভেজা। অথচ আওয়ামী লীগ আবারও অগ্নিসন্ত্রাসে মেতে উঠেছে। তাই বিক্ষুব্ধ ছাত্র জনতা বাকশালের জনক শেখ মুজিবের স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্তম্ভটি ভেঙে দিয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

‘ওভার নাম্বারিং-আন্ডার নাম্বারিং’ নিয়ে তদন্ত হবে, শিক্ষকদের…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খাল ভরাট করে বাগানবাড়ি, তদন্তে সত্যতা পেল প্রশাসন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ২য় কিস্তির বেতন-ভাতায় বরাদ্দ ৫২ কোটি ৩৫ লাখ টাকা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ২টি আধুনিক অ্যাম্বুলেন্স দিল রাব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন ২৫ সেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নতুন সহকারী প্রক্টর সিয়াম আহমেদ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9