সোহরাওয়ার্দী উদ্যানে শেখ মুজিবের ৭ মার্চের ভাস্কর্য ভাঙচুর

১৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ PM
শেখ মুজিবুর রহমানের দেয়াল ভাস্কর্য ভাঙচুর

শেখ মুজিবুর রহমানের দেয়াল ভাস্কর্য ভাঙচুর © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চের একটি দেয়ালভাস্কর্য (রিলিফ স্কাল্পচার) ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ জনতা। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উদ্যানের স্বাধীনতা জাদুঘরের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের এই ভাস্কর্য ভাঙচুর করা হয়।

জানা গেছে, বিকেলে ২৫-৩০ জন যুবকের একটি দল লাঠি-সোঁটা ও হাতুড়ি-শাবল নিয়ে উদ্যানের মধ্যবর্তী এলাকায় থাকা স্বাধীনতা জাদুঘরের উপরের অংশে থাকা দেয়ালভাস্কর্য ভাঙচুর করেন। এ সময় দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটিতে ভাঙচুর চালান তারা।

ভাস্কর্যটি ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া ভাষণের একটি প্রতিলিপি। এতে শেখ মুজিবুর রহমানকে বক্তৃতারত অবস্থায় দেখা যায়। দেয়ালভাস্কর্যটির সামনে ঐতিহাসিক ভাষণের গুরুত্বপূর্ণ ঘোষণা—‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ খোদাই করা রয়েছে।

যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬
সেই শার্ট গায়ে চাপিয়েই সংবাদ সম্মেলনে এসে ব্যাখ্যা দিলেন পু…
  • ২৪ আগস্ট ২০২৬
জামায়াত আমির-সম্পাদকদের বৈঠকে যা যা হলো
  • ২৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সার সংকট আতঙ্কে কৃষকের লম্বা লাইন
  • ২৪ আগস্ট ২০২৬