ভুলবশত এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছিল: বিএনপি

১৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ PM
বিএনপির লোগো

বিএনপির লোগো © সংগৃহীত ছবি

নোয়াখালী জেলাধীন সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমনের বহিষ্কারাদেশ ভুলবশত প্রত্যাহার করা হয়েছিল বলে জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির দফতরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফল নিয়ে যা জানালেন উপাচার্য

এর আগে বিকেলে রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে বহিষ্কার হওয়া ১৭ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।  

পরে সন্ধ্যায় পাঠানো বিজ্ঞপ্তিতে রুহুল কবীর রিজভী বলেন, ভুলবশত আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে নোয়াখালী জেলাধীন সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাচ্ছি বেলাল হোসেন সুমনের বহিষ্কারাদেশ বহাল থাকবে।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬