জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফল নিয়ে যা জানালেন উপাচার্য

১৩ নভেম্বর ২০২৫, ০৭:২৯ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে সুখবর দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনার্স চতুর্থ বর্ষের ফলাফল রাত সাড়ে ৮টার দিকে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

মুঠোফোনে ফল দেখবেন যেভাবে
মুঠোফোনে ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। ফল জানতে nu roll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানা যাবে।

ওয়েবসাইটে দেখবেন যেভাবে
বিশ্ববিদ্যালয়ের ফলাফলের ওয়েবসাইটের (results.nu.ac.bd) মাধ্যমে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখার ধাপসমূহ- প্রথমে বিশ্ববিদ্যালয়ের ফলাফলের ওয়েবসাইটে যেতে হবে। পরে রোল, রেজিস্ট্রেশন এবং পরীক্ষার সাল দিয়ে ফলাফল দেখতে পারবেন। এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬