সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বিএনপি

১৩ নভেম্বর ২০২৫, ০৪:১৪ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৫, ০৪:১৫ PM
বিএনপি’র লোগো

বিএনপি’র লোগো © সংগৃহীত

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দলটির গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান। তিনি বলেন, আজ সন্ধ্যা ৭টায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

কী বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সন্ধ্যায় ৭টায় আমাদের দলের স্থায়ী কমিটির মিটিং হবে। তারপর আমাদের প্রতিক্রিয়া জানাবো।

নাম না প্রকাশের শর্তে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, নির্বাচনের দিন গণভোটের সময় নির্ধারণ করা আপাতত এটা আমরা ইতিবাচকভাবে দেখছি। কিন্তু প্রধান উপদেষ্টা ভাষণে পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠন এবং  পরবর্তী সংসদের ১৮০ দিনের মধ্যে সংস্কার সম্পূর্ণ করারসহ আরও কিছু বিষয় এসেছে- এগুলো নিয়ে স্থায়ী কমিটির বৈঠক আলোচনার পর মন্তব্য করতে হবে। কারণ আগে দলের মনোভাব জানতে হবে। 

ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে আন্তর্জাতিক শতবার্ষিকী সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন
  • ১২ আগস্ট ২০২৬
ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি দাম ২০ রুপি
  • ১২ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও মানবিক দায়বদ্ধতা: পাবিপ্রবিকে ঘ…
  • ১২ আগস্ট ২০২৬
ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উ…
  • ১২ আগস্ট ২০২৬
আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা
  • ১২ আগস্ট ২০২৬