বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি

০১ নভেম্বর ২০২৫, ০২:০৫ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি © সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত সিরাজগঞ্জ জেলা বিএনপির দুই নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদ কেন্দ্রীয় বিএনপি। শনিবার (১ নভেম্বর) দুপুরে দলীয় সিদ্ধান্তের মাধ্যমে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়।

পরে বিএনপির দফতরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

দলে ফেরত পাওয়া নেতারা হলেন—সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মো. মজিবর রহমান লেবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে মো. মজিবর রহমান লেবু এবং রাশেদুল হাসান রঞ্জনকে পূর্বে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্তক্রমে শনিবার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফেরত দেওয়া হয়েছে।

ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজে ক্লাস চলাকালে ৯টা-৪টা সব ধরনের কোচিং সেন্টার বন…
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর আগে খালেদা জিয়ার মিমিক্রি, চাকসু ভিপির বিরুদ্ধে ‘ব্যঙ…
  • ১২ অক্টোবর ২০২৬
জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১২ নভেম্বর…
  • ১২ অক্টোবর ২০২৬