জামায়াতের কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ

০১ নভেম্বর ২০২৫, ১০:৫৪ AM , আপডেট: ০১ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ PM
জামায়াত অফিসে জব্দকৃত সার

জামায়াত অফিসে জব্দকৃত সার © সংগৃহীত

ঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সুরাট বাজারে অবস্থিত ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়ে এসব সার ও বীজ উদ্ধার করা হয়।

সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ মজুদ করা হয়েছে। পরে আমরা সেখানে গিয়ে সরকারি সার ও বীজ উদ্ধার করি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান বলেন, এই সারগুলো বিতরণ করতে করতে রাত হয়ে গিয়েছিল। তাই অফিসে রাখা হয়েছিল। আজ শনিবার সকালে কৃষকদের মধ্যে বিতরণের কথা ছিল। কিন্তু তার আগেই রাজনৈতিক প্রতিপক্ষরা কৃষি বিভাগকে অবহিত করে বিষয়টি ভিন্নভাবে প্রচার করছে। এগুলো আত্মসাৎ বা অন্য কোনো উদ্দেশ্যে রাখা হয়নি।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬