ছয়শত শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ ছাত্রশিবিরের

৩০ অক্টোবর ২০২৫, ০৪:৫৬ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ PM
কুরআন বিতরণ কর্মসূচিতে

কুরআন বিতরণ কর্মসূচিতে © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে ছয়শত শিক্ষার্থীর মাঝে বাংলা অনুবাদসহ পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি হাসান মাহমুদ, অর্থ সম্পাদক ইয়াসিন আরাফাত, ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার সেক্রেটারি কাজী খাইরুল ইসলাম মিয়াদসহ জেলা ও কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কোরআনের সঠিক শিক্ষা ও চর্চা সমাজে নৈতিকতা, মানবতা ও ন্যায়ের পথ সুগম করে। শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণের মাধ্যমে তাদেরকে সত্য ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে কোরআন পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং কোরআনের শিক্ষাকে নিজেদের জীবনে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬