জামায়াতসহ আট দলের বিভাগীয় শহরে বিক্ষোভ আজ

২৫ অক্টোবর ২০২৫, ০৮:০৯ AM
জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামী © টিডিসি সম্পাদিত

নভেম্বর মাসের মধ্যে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার (২৫ অক্টোবর) ঢাকাসহ দেশের সব মহানগরী ও বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। আট দলের এ কর্মসূচিতে অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

গত রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলগুলোর শীর্ষ নেতারা। সংবাদ সম্মেলনে তারা পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং তা না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আজকের বিক্ষোভ ও সমাবেশ সফল করতে সাধারণ জনগণ এবং দলের নেতাকর্মীদের উদ্দেশে আলাদা বিবৃতি দিয়েছে প্রতিটি দল। বিবৃতিতে জনগণকে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ও ন্যায়বিচারের দাবিতে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও তার ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা;
আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চ কক্ষে অনুপাতে প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা;
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা;
ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা;
এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এর আগে, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ২০ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াত ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো।

ঘোষণা অনুযায়ী, আজ দেশের সব বিভাগীয় শহরে একযোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলগুলো। পরবর্তী ধাপে ২৭ অক্টোবর সব জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার কথা রয়েছে জামায়াত ও সমমনা আট রাজনৈতিক দলের।

ভাইভা নম্বর বৃদ্ধিকে চাকরির ‘নব্য কোটা’ আখ্যা দিল ডাকসু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা, ১১ শিক্ষককে শোকজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রী এখন সিঙ্গাপুরের, বা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে ড. হাফিজুর রহমানের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ট্যান্ডার্ড ব্যাংকে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৩ অ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাজানো মামলা দিয়ে গ্রেফতার শিবিরকর্মী, ১০ বছর পর খালাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9