কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াত আমীরের উদ্বেগ

১৯ অক্টোবর ২০২৫, ০২:৩৮ AM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত করার আহ্বান জানান।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে এই বিমানবন্দর শুধু যাত্রী পরিবহনের কেন্দ্র নয়, বরং বাংলাদেশের ভাবমূর্তির এক গুরুত্বপূর্ণ প্রতীক।

জামায়াত আমির বলেন, গত এক সপ্তাহের মধ্যে দেশের দুই স্থানে—রাজধানীর মিরপুর এবং চট্টগ্রামের ইপিজেড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা কি আকস্মিক দুর্ঘটনা নাকি নাশকতা, এ ব্যাপারে আমরা সবাই উদ্বিগ্ন। বিমানবন্দরের মতো এমন একটি কৌশলগত স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা নিঃসন্দেহে প্রশাসনিক অব্যবস্থাপনা, অবহেলা ও নিরাপত্তা ঘাটতির এক স্পষ্ট প্রমাণ।

আরও পড়ুন: ‘তারা টাকা লুট করে পাচার করে, আর আমার শিক্ষকরা বাড়ি ভাড়া পায় না’

তিনি বলেন, বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় যদি কোনো গাফিলতি, অব্যবস্থাপনা বা নাশকতার উপাদান থেকে থাকে, তবে তার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা সময়ের দাবি।

তিনি আরো বলেন, ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে, সেজন্য বিমানবন্দরসহ দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

আতঙ্কগ্রস্ত যাত্রী ও সাধারণ মানুষের প্রতি গভীর সহমর্মিতা জানিয়ে ডা. শফিকুর রহমান আমদানিকারকসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। ফায়ার ফাইটারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনীর সদস্য যারা আগুন নেভানোর কাজে নিয়োজিত তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান জামায়াতের আমির।

জুলাই বিপ্লবের স্মরণে গল্প-উপন্যাস লিখে ডাকসুর পুরস্কার পেল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চিংড়ি মাছে জেলি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে সহায়তা চান ইবি শিক্ষার্থী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অর্ধশতাধিক ভুক্তভোগীর অভিজ্ঞতায় ছাত্রলীগের গেস্টরুম-গণরুম ন…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9