আমরা চাঁদাবাজি করব না, কাউকে করতেও দেব না: ডা. শফিকুর রহমান

২২ জুলাই ২০২৫, ০৯:২৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৫:২০ PM
জামায়াত আমীর

জামায়াত আমীর © টিডিসি

আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আমরা নিজেরা চাঁদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতেও দেব না। ঘুষ কেউ নেবে না, আর যে ঘুষের জন্য হাত বাড়াবে তার হাত অবশ করে দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর সদরের মমিনপুর হাইস্কুল মাঠে দোয়া ও কবর জিয়ারত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে ঢাকার জাতীয় সমাবেশে যোগদান করে হিট স্ট্রোকে মারা যাওয়া সদ্যপ্রয়াত জামায়াত নেতা শাহ আলম মিয়ার মৃত্যুতে দুআ অনুষ্ঠানে যোগদানে হেলিকপ্টারযোগে হাইস্কুল মাঠে তিনি অবতরণ করেন।

ডা. শফিক বলেন, ‘ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত যারা সংসদ সদস্য হবেন, আমরা যদি সরকার গঠনের সুযোগ পাই তবে আমাদের কেউ কোনো সরকারি প্লট নেবে না, বিনা ট্যাক্সের গাড়ি ব্যবহার করবে না।’

তিনি আরও বলেন, ‘আগে ঘর সামলাই, পরে বাইরে সামলাব ইনশাআল্লাহ। এক দেশে দুই আইন চলবে না। আমরা যখন নেবো না, তখন কাউকে নিতেও দেব না। গর্জন করব সংসদে, রাজপথে আপনাদের সঙ্গে নিয়ে।’

রাজনীতিতে ‘ভিক্ষুকের মানসিকতা’ নিয়ে না আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘চাঁদাবাজি জঘন্য অপরাধ। মানুষের পকেট কেটে যারা দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে, তাদের বলছি ভিক্ষা অনেক ভালো এর থেকে।’

আরও পড়ুন: অনেক শাসন দেখেছি, এগুলো শাসন ছিল না, শোষণ ছিল: জামায়াত আমাীর

তিনি বলেন, ‘আমরা লড়াই করবো না অভিজাত শ্রেণির জন্য। ওরা নিজেদের স্বার্থ বোঝে। আমরা লড়াই করবো কৃষক, শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মীদের সম্মান ফিরিয়ে আনার জন্য। দেশের মানুষের সম্পদ পাহারা দেওয়াই আমাদের লড়াই।’

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে তিনি বলেন, ‘প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক শিশু প্রাণ হারিয়েছে। মায়ের বুক ফাঁটানো এই কান্না জাতিকে নাড়া দিয়েছে। আমরা শোকাহত পরিবারগুলোর পাশে আছি এবং শহীদ শিশুদের জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করি। আর যারা আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন আল্লাহ তাদের শেফায়ে কামেলা দান করুন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল আমিন হাসান, ছাত্রশিবির রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা ও জেলা সভাপতি ফিরোজ আফ্রিদি প্রমুখ।

দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক।

বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্…
  • ১৯ মে ২০২৬
‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ প্রশ্ন ঢাকা কল…
  • ১৯ মে ২০২৬
রাতের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081