সেনাবাহিনীর সদস্যরা এ দেশের গর্বিত সন্তান: বিএনপি

১২ অক্টোবর ২০২৫, ০১:২০ AM
বিএনপির দলীয় পতাকা

বিএনপির দলীয় পতাকা © সংগৃহীত

দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট সকল অপরাধের নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত বিচার প্রয়োজন। দলটি মনে করে, শুধুমাত্র অতীতের অন্যায়ের শাস্তিই নয়, ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অপকর্মের পুনরাবৃত্তি না ঘটাতে পারে, সেজন্যও ন্যায়বিচার অপরিহার্য বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি।

শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিবৃতিতে জানায়, ‘আইন ও মানবাধিকারের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধাই একটি জবাবদিহিমূলক, শান্তিপূর্ণ রাষ্ট্রের ভিত্তি হতে পারে। দেশের শাসনপ্রক্রিয়া চলা উচিত সংবিধান ও আইনের ভিত্তিতে ‘ল অফ দ্য ল্যান্ড’ অনুযায়ী।’

বিএনপি আরও বলেছে, কারও ব্যক্তিগত অপরাধের দায় কোনো প্রতিষ্ঠানের উপর চাপানো উচিত নয় এবং সেই অপরাধকে কেন্দ্র করে পুরো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করাও অনুচিত। ব্যক্তির অপরাধ ও শাস্তি একান্তই তার নিজস্ব বিষয়। প্রাতিষ্ঠানিক পরিচয়ের বদলে বিচারের ক্ষেত্রে বিবেচ্য হওয়া উচিত ব্যক্তির আইনভঙ্গকারী কর্মকাণ্ড।

আরও পড়ুন: সর্বনিম্ন রান তাড়ায় চরম ব্যাটিং বিপর্যয়ে সিরিজ পরাজয় বাংলাদেশের

দলটির দাবি, ফ্যাসিবাদী সময়কালে সবচেয়ে বেশি গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছে বিএনপি। তাই মানবাধিকার লঙ্ঘনের সকল ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত এবং বিচার দাবিতে দলটি আপসহীন।

সেনাবাহিনী সম্পর্কে বিএনপির অবস্থান পরিষ্কার করে বলা হয়, ‘একটি বাহিনীর প্রতি জনগণের সম্মান ও আস্থার সঙ্গে বিচ্ছিন্নভাবে কোনো সদস্যের অপরাধের সম্পর্ক নেই এবং থাকা উচিতও নয়। সেনাবাহিনীর সদস্যরা এই দেশের গর্বিত সন্তান। তারা নিজেরাও চান, সীমালঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনা হোক।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘কোনো সরকার যেন সেনাবাহিনীকে ব্যবহার করে গুম, খুন বা মানবাধিকার লঙ্ঘনের নির্দেশ দিতে না পারে— এই জাতীয় আকাঙ্ক্ষার সঙ্গে বিএনপি শতভাগ একমত।’

বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ, দুই শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
গোবিপ্রবি ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসেও হয়রানি—আটক ৩ বহিরাগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬