শিলংয়ে আমাকে পাগলাগারদে পাঠানো হয়: সালাহউদ্দিন

১১ অক্টোবর ২০২৫, ০৭:১৯ PM
সালাহউদ্দিন আহমেদ

সালাহউদ্দিন আহমেদ © সংগৃহীত

গুমের বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ডকুমেন্টারির কাজের অংশ হিসেবে সিলেটের সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে, তিনি যে পথ দিয়ে ভারতের শিলংয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সীমান্ত এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে, যমুনা টেলিভিশনের কাছে সেই দিনের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যেদিন আমাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিলো, তখন আমি কিছুই বুঝতে পারিনি। আমি জানতাম না যে আমাকে বর্ডার ক্রস করানো হচ্ছে। মনে হয়েছিল হয়তো আমাকে ক্রসফায়ারের উদ্দেশ্যে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। তবে আজ এখানে এসে মনে হচ্ছে, এই পথ দিয়েই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল।‘

তিনি আরও বলেন, ‘যখন শিলংয়ের ভেতরে আমার চোখ খুলে দেয়া হয়, তখন বুঝতে পারি, হয়তো আমাকে এখন ছেড়ে দেয়া হবে। ছেড়ে দেয়ার পর, পথচারী এবং স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আমি পুলিশের কাছে পৌঁছাই। কিন্তু পরে আমাকে পাগলাগারদে পাঠানো হয়। সে সময় আমি ভাবছিলাম, হয়তো বাকী জীবনটা আমাকে সেখানে কাটাতে হবে।‘

এর আগে ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যায়। তার পরিবার অভিযোগ করেছিল, ওই সময়ের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে তুলে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে, একই বছর ১১ মে ভারতের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।

ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950