গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: খেলাফত মজলিস

১০ অক্টোবর ২০২৫, ০৭:২৩ PM
খেলাফত মজলিসের গণমিছিল

খেলাফত মজলিসের গণমিছিল © সংগৃহীত

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা এবং এর আইনি ও সাংবিধানিক ভিত্তি প্রদান করতে হবে। গণভোটের মাধ্যমেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। জনগণ চায় গণভোট। একই সাথে প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গাণের শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার (১০ অক্টোবর) জুমআর নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ৬ দফা দাবিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন। আরও বক্তব্য রাখেন নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. অবদুল জলিল, মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক সাইফ উদ্দিন আহমদ খন্দকার, শ্রমিক মজলিসের সভাপতি প্রভাষক আবদুল করিম, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য নূর হোসেন ও হাফেজ মাওলানা নূরুল হক।

সমাবেশ শেষে বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিল শুরু হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে এসে শেষ হয়।

টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9