অধ্যাপক ড. তোফায়েলের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক প্রকাশ

০৯ অক্টোবর ২০২৫, ০১:১১ PM
বিএনপি মহাসচিব

বিএনপি মহাসচিব © সংগৃহীত

প্রখ্যাত স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

বৃহস্পতিবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘অধ্যাপক ড. তোফায়েল আহমেদের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন একজন স্বনামধন্য নির্বাচন বিশেষজ্ঞ। নির্বাচন প্রক্রিয়া, ভোটার অধিকার এবং নির্বাচনী সংস্কার নিয়ে তাঁর কাজ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও স্বচ্ছ নির্বাচন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও তিনি ছিলেন সর্বমহলে শ্রদ্ধাভাজন। তাঁর মৃত্যুতে শিক্ষাঙ্গন ও গবেষণা জগতে এক শূন্যতা তৈরি হলো।’

বিএনপি মহাসচিব শোকবার্তায় অধ্যাপক ড. তোফায়েল আহমেদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

 

 

শিরোপা জয়ের আনন্দের মাঝেই জ্ঞান হারালেন আর্জেন্টিনার তারকা …
  • ২২ নভেম্বর ২০২৬
বর্ণিল আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক…
  • ২২ নভেম্বর ২০২৬
টেকনাফে শতাধিক আইইডি বোমা-গোলাবারুদ উদ্ধার
  • ২২ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় ওষুধের চালান জব্দ
  • ২২ নভেম্বর ২০২৬
শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলামসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • ২২ নভেম্বর ২০২৬
ব্যাংকঋণ, লাইসেন্স ও সরকারি সেবা পেতে পদে পদে বাধার মুখে তর…
  • ২২ নভেম্বর ২০২৬