খাগড়াছড়ির ঘটনায় নীরবতার অভিযোগে এনসিপি থেকে পদত্যাগ যুগ্ম মুখ্য সংগঠকের

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ PM
অলিক মৃ

অলিক মৃ © ফাইল ছবি

খাগড়াছড়িতে বিক্ষোভ-সহিংসতা ও গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীরব বলে অভিযোগ করেছেন দলটির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ। এই ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলে তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন।

গারো সম্প্রদায়ের তরুণ অলিক মৃ এনসিপির কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের একমাত্র প্রতিনিধি ছিলেন। পদত্যাগের কথা বলতে গিয়ে অলিক মৃ ফেসবুকে এনসিপি নেতা হান্নান মাসউদের বক্তব্যের বিষয় উল্লেখ করেন। তার বক্তব্যকে তিনি মিথ্যাচার বলে অভিযোগ করেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার কিছু পরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে অলিক মৃ লিখেছেন, ‘খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ, আদিবাসীদের ওপর হামলা, আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং তিনজন আদিবাসীকে হত্যার ঘটনা নিয়ে এনসিপির নীরবতা এবং ধর্ষণ নিয়ে এনসিপির নেতা আবদুল হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে আমি অলিক মৃ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করে দলের ই-মেইল এবং দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি৷ এনসিপির জন্য শুভ কামনা। ইনকিলাব জিন্দাবাদ।’

এ বিষয়ে অলিক মৃ গণমাধ্যমকে বলেন, ‘গত ২৬ সেপ্টেম্বরের ঘটনা নিয়ে এনসিপির খাগড়াছড়ি জেলার প্যাডে একটা বিবৃতি প্রকাশিত হয়েছে৷ সেখানে শিরোনামে ধর্ষণের ঘটনার কথা না থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও তাদের গাড়ি ভাঙচুরের প্রতিবাদ জানানো হয়৷ এনসিপির গ্রুপে গতকাল আমি এই বিবৃতির বিষয়ে জবাব চেয়েছি৷ পরে ই-মেইলও করেছি৷ আজ সকাল পর্যন্ত অপেক্ষা করেও কোনো জবাব পাইনি।’

অলিক মৃ আরও বলেন, ‘আবার সম্প্রতি এক কর্মসূচিতে এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ বলেছেন খাগড়াছড়ির ধর্ষণের ঘটনাটি ভুয়া৷ এ রকম একটি পরিস্থিতিতে আমি বাধ্য হয়েই পদত্যাগ করেছি।’

এদিকে, ‘অলিক মৃর পদত্যাগের ঘটনার কিছুক্ষণ পর এক ফেসবুক পোস্টে হান্নান মাসউদ লিখেছেন, আবারও বলছি, একটি ধর্ষণের ঘটনাকে সামনে এনে পাহাড়ে অশান্তি সৃষ্টি করা হচ্ছে৷আমার দেশের সার্বভৌমত্বকে যারা হুমকির মুখে ফেলবে, তাদের বিরুদ্ধে আমি জীবন দিয়েও লড়ে যাব৷ এ দেশের একটি ধূলিকণা নিয়েও কাউকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না৷ এসব ফালতু সুশীলগিরি এবার থামান।’

পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
  • ১২ নভেম্বর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে ব্লুটুথ ও মোবাইলসহ নকলের দায়ে ঢাকা সেন্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি
  • ১২ নভেম্বর ২০২৬
যুবদল সাধারণ সম্পাদক নয়নের বিরুদ্ধে করা রিট উচ্চ আদালতে খার…
  • ১২ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর
  • ১২ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, এবার বহিষ্কার এক শিক্ষা…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950