শাপলা প্রতীক দেওয়া না হলে রাজপথে নামার হুঁশিয়ারি সারজিসের

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ PM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ PM
বক্তব্য রাখছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

বক্তব্য রাখছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম © টিডিসি

‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীক সংকট সমাধানে শাপলা প্রতীক দেওয়া না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

‎বৃহস্পতিবার রাত ৯টার দিকে হবিগঞ্জ পৌর টাউন হলে আয়োজিত সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

‎সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, ‘বৈধ প্রক্রিয়া মেনেই এনসিপি প্রতীক চেয়ে আবেদন করেছে। কিন্তু নির্বাচন কমিশন এখনও কোনো আইনগত বা যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেনি কেন দলটিকে প্রতীক দেওয়া হবে না। তার অভিযোগ, নির্বাচন কমিশন ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবে প্রভাবিত হচ্ছেন।’

‎তিনি বলেন, ‘আমরা শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেব। যদি প্রতীক না দেওয়া হয়, তবে আমাদের সমাধান হবে রাজপথে।’

‎সারজিস আলম আরও জানান, গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও সমমনোভাবাপন্ন আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার ভাষ্য, দলের প্রধান লক্ষ্য আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করা।

‎রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে মামলাবাজি চলছে। নিরপরাধদের হয়রানি বন্ধ না হলে এনসিপি প্রতিবাদে নামবে।’ একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘যারা হত্যা ও অত্যাচারে জড়িত তাদের বিচার ছয় মাসের মধ্যে করতে হবে।’

‎নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা অংশ নিয়ে সুবিধা ভোগ করেছেন, আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়েছেন কিংবা ‘‘ফ্যাসিস্ট কাঠামোতে’’ সহযোগিতা করেছেন, তাদের আগামী নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই।’ তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার দাবি জানান।

‎আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, ‘আমরা বিরোধিতা জানাইনি। এখানে আমরা জনগণকে গুরুত্ব দিচ্ছি। এ দেশের মানুষ গণহত্যার বিচার প্রক্রিয়ার রায় দেখতে চায়। জুলাই সনদের ভিত্তি তৈরি না হলে আমরা সংস্কারের কথা বলে লাভ নেই।’

‎এর আগে সমন্বয় সভায় এনসিপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9