রাবি শিক্ষকরা গুপ্ত ছাত্রসংগঠনের নেতাকর্মী দ্বারা হামলার শিকার: ছাত্রদল

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ PM
ছাত্রদল

ছাত্রদল © লোগো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহাল এবং শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনটি বলছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটি ছাত্রসংগঠনের গুপ্ত নেতাকর্মীদের দ্বারা যে ন্যক্কারজনক হামলা ও হেনস্থার শিকার হয়েছেন, যা রীতিমতো অভূতপূর্ব।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কোটা পুনর্বহাল এবং শিক্ষকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা পোষ্য কোটা অবিলম্বে বাতিল করা এবং আজকের ন্যক্কারজনক হামলার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: প্রো-ভিসির উপস্থিতিতে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি

প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদল বলছে, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ায় পোষ্য কোটা দীর্ঘদিন ধরে শিক্ষাব্যবস্থায় ন্যায্যতা ও সমতা নিশ্চিতকরণের পথে একটি বড় বাধা হয়ে আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই কোটা পুনর্বহালের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও চিন্তাভাবনার সম্পূর্ণ বিপরীতমুখী। এর মাধ্যমে নিতান্তই বঞ্চনা ও বৈষম্য তৈরি হবে। ভর্তি প্রক্রিয়ায় মেধাই হওয়া উচিত একমাত্র মানদণ্ড।

‘‘তবে যেকোনো প্রতিবাদের ভাষাই গঠনমূলক ও শান্তিপূর্ণ হওয়া বাঞ্ছনীয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকরা একটি ছাত্রসংগঠনের গুপ্ত নেতাকর্মীদের দ্বারা আজ যে ন্যক্কারজনক হামলা ও হেনস্থার শিকার হয়েছেন, এটা রীতিমতো অভূতপূর্ব। আন্দোলনের নামে শিক্ষকদের গায়ে এভাবে হাত তোলা ও হামলার বিষয়টি কোনোক্রমেই মেনে নেয়া যায় না। আমরা মনে করি আজকের এই হামলার ঘটনাটি রাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।’’

ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9