‘ক্ষমতায় গেলে মেধাবী শিক্ষার্থীদের সর্বোচ্চ সহায়তা করা হবে’

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ PM
ভোলায় শিক্ষার্থীর সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

ভোলায় শিক্ষার্থীর সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেলে দেশের মেধাবী শিক্ষার্থীদের সর্বোচ্চ শিক্ষা অর্জনে সহায়তা করবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলার চরফ্যাশনের ব্রজগোপাল টাউনহলে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে এসএসসি/দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১১০ জনঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নয়ন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাধারণ শিক্ষার্থীদের শিক্ষায় আলোকিত করতে এবং নিরক্ষরতা দূর করতে আজীবন কাজ করেছেন। তার ধারাবাহিকতায় দেশনায়ক তারেক রহমান শিক্ষাসহ রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। খালেদা জিয়ার শাসনামলেও নারী শিক্ষার প্রসারকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল।’

আরও পড়ুন: ডাকসু নির্বাচন নিয়ে কিছু ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ অলীক তথ্য ছড়াচ্ছে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, ভোলা জেলা বিএনপির সদস্য মমিনুল ইসলাম ভুট্টু, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আহসান উল্যাহ বাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির সিকদার, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল, পৌর যুবদলের আহবায়ক আবু বকর সিদ্দিক মিলটনসহ দলীয় নেতাকর্মী, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবকরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিয়া স্মৃতি পাঠাগারের সদস্য আরিফুর রহমান জুয়েল। শেষে নূরুল ইসলাম নয়ন কৃতি শিক্ষার্থীদের হাতে জিপিএ-৫ সম্মাননা স্মারক তুলে দেন।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950