ডাকসু নির্বাচন নিয়ে কিছু ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ অলীক তথ্য ছড়াচ্ছে

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ PM
ডাকসু নির্বাচন

ডাকসু নির্বাচন © টিডিসি সম্পাদিত

সদ্য সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ধন্যবাদ জানিয়ে তিনি বলছেন, ‘‘কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ এই নির্বাচন সংক্রান্ত অলীক তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’’

‘‘এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে নিশ্চিতভাবে নষ্ট করছে। আমরা এ ধরনের কাজ না করার জন্য আহ্বান করি। পাশাপাশি সবাইকে যাচাই করে তথ্য গ্রহণের অনুরোধ করি।’’

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘গত ৯ সেপ্টেম্বর দিনব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা, যেগুলো অভিযোগ আকারে এসেছে, তদন্ত সাপেক্ষে আমরা সেগুলোর ব্যাখ্যা দিয়েছি। প্রায় সবাই একবাক্যে এবারের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বলেছেন এবং দেশে-বিদেশের সর্বমহলে এই নির্বাচন ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।’’

‘‘সবাই স্বীকার করেছেন, এ ধরনের নির্বাচন দেশের ইতিহাসে বিরল এবং ঐতিহাসিকভাবে কালের সাক্ষী হয়ে থাকবে।’’

 

 

বদলে যাচ্ছে ঢাকা মেডিকেলের চিত্র, একনেকে অনুমোদন পেল ১১৫৫ ক…
  • ১৯ আগস্ট ২০২৬
নয় মাস পর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন ইমর…
  • ১৯ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে লিফট নষ্ট, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষ…
  • ১৯ আগস্ট ২০২৬
১৫ আগস্টের পরিকল্পনা: গ্রেপ্তার ৫২ জনের ১৫ জন রিমান্ডে
  • ১৯ আগস্ট ২০২৬
নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ মিলল খালে
  • ১৯ আগস্ট ২০২৬
পৃথিবীতে সব কিছুতে অভিযোগ আছে, আর যদি ছেড়ে দেন পৃথিবী সুন্দর
  • ১৯ আগস্ট ২০২৬