এনসিপি-গণ অধিকার একীভূত হওয়ার গুঞ্জন, যা বললেন সামান্তা শারমিন

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ PM
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন © টিডিসি সম্পাদিত

আসন্ন নির্বাচন ঘিরে রাজনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে ভিপি নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ (জিওপি) ও নাহিদ ইসলাম নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একীভূত হয়ে এক দলে পরিণত হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তরুণদের পরিচালিত এ দুই দল আসলেই এক হবে কিনা সে ব্যাপারে জানতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সামান্তা শারমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখনো এরকম (একীভূত হওয়া) কোনো সম্ভাবনা নেই। এটা নিয়ে কোনো আলোচনাও হয়নি। এমনকি গণ অধিকার পরিষদ থেকে কোনো প্রস্তাবনাও আসেনি। তবে বিভিন্ন ক্ষেত্রে যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে আমাদের একসাথে কাজ করার চিন্তা রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে গণঅধিকার পরিষদের (জিওপি) সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, রাজনীতিতে বিভিন্ন ধরনের আলোচনা সব সময় হয়। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৩ সাল পর্যন্ত তাদের অনেকে আমাদের সাথে রাজনীতি করেছে। যেকারণে তাদের ও আমাদের নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন আলোচনা আছে যে, কিভাবে দেশ ও জাতির কল্যাণে একসাথে কাজ করা যায়। তবে একীভূত হওয়ার বিষয়ে কোন আলোচনা হয়নি। আনুষ্ঠানিক কোন বৈঠক বা পার্টি টু পার্টি আলোচনা হয়নি। সংস্কার, বিচার, নির্বাচন ইস্যুতে বিভিন্নজনের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া আছে। তবে এখনই সবকিছু নিয়ে মন্তব্য করার সময় আসেনি।

গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র (উচ্চতর পরিষদের সদস্য ও সিনিয়র সহ-সভাপতি পদমর্যাদা) ফারুক হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এনসিপির সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে এখনো আমাদের কোনো আনু্ষ্ঠানিক আলোচনা হয়নি। একীভূত হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, রাজনীতিতে তো অনেক কিছুই সম্ভব।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, এনসিপির সঙ্গে একীভূতকরণ নিয়ে ওরকম আলোচনা হয়নি। তবে আমরা চাই, তরুণেরা এক হয়ে বা এক সাথে  রাজনীতি করুক। তবে তাদের সাথে আমরা যেহেতু একসাথে আন্দোলন-সংগ্রাম করেছি, সেহেতু তাদের সাথে আমাদের টুকটাক যোগাযোগ আছে।

এনসিপির সাথে গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জিজ্ঞেস করলে আবু হানিফ বলেন, সম্ভাবনা রয়েছে। একীভূত হতে পারে।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬