ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, এনসিপি নেত্রীকে কারণ দর্শানোর নোটিস

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ PM
এনসিপি সংগঠক শিরীন আক্তার শেলীকে কারণ দর্শানোর নোটিস

এনসিপি সংগঠক শিরীন আক্তার শেলীকে কারণ দর্শানোর নোটিস © টিডিসি সম্পাদিত

সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক অ্যাডভোকেট শিরীন আক্তার শেলীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দলের শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে শিরীন আক্তার শেলীকে উদ্দেশ্য করে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার করা কিছু মন্তব্য আমাদের গোচরে এসেছে এবং সে সকল মন্তব্য অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এ সংক্রান্ত ব্যাপারে আপনার ব্যাখা এবং কেনো আপনার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘন্টার মধ্যে শৃঙ্খলা কমিটির নিকট লিখিতভাবে জমা দিতে বলা হলো।

 

 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬