বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ PM
সংঘর্ষে আহত একজন

সংঘর্ষে আহত একজন © সংগৃহীত

মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আমঝুপিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলা বিএনপির ২নং সাংগঠনিক সম্পাদক লিটন গ্রুপের সঙ্গে মেহেরপুর সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বারাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলামের গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন—লিটন গ্রুপের আমঝুপি উত্তর পাড়ার রাজা মেম্বারের ছেলে মোস্তাক রাজা (৩৫)। সাইফুল ইসলাম গ্রুপের আমঝুপি পশ্চিম পাড়ার মৃত রহিমের ছেলে কবির (৩০), রবি শেখের ছেলে আরিফুল ইসলাম (৫৫) ও আমিরুল ইসলামের ছেলে লিজন (৪৫)।

আমঝুপি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানা বলেন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা আমঝুপিতে ফেরার পথে সাইফুল গ্রুপের লোকজনের সঙ্গে লিটন গ্রুপের সংঘর্ষ হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত চারজন আহত হন। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবা উদ্দীন আহমেদ বলেন, আমঝুপিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

পুলিশের বিশেষ অভিযানে ৩৫টি আগ্নেয়াস্ত্র ও ২৯৬ রাউন্ড গুলি উ…
  • ০২ নভেম্বর ২০২৬
স্বর্ণের ৬ ডিম বিক্রি করতে পারেননি বাংলাদেশে, ফের আবুধাবিতে…
  • ০২ নভেম্বর ২০২৬
চীনে সরকারি স্কলারশিপ পেলেন বুটেক্সের পাঁচ শিক্ষার্থী
  • ০২ নভেম্বর ২০২৬
‘ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্…
  • ০২ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
  • ০২ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা গ…
  • ০২ নভেম্বর ২০২৬