রাজধানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-আগুন

৩০ আগস্ট ২০২৫, ০৬:৪১ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৬:১০ PM
জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়

জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় © ভিডিও থেকে নেওয়া

রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালাচ্ছেন উত্তেজিত জনতা। এ সময় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আজ শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয়নগরে জাতীয় পার্টির অফিসে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে উত্তেজিত জনতা ভাঙচুর শুরু করে এবং আগুন ধরিয়ে দেয়। এরপর পুলিশ ও জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।

এ ছাড়াও জলকামান নিক্ষেপ করে জাতীয় পার্টির কার্যালয়ের আগুন নিভিয়ে দেওয়া হয়। বর্তমানে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে কাকরাইল মোড়ে একদল বিক্ষোভকারী জাতীয় পার্টির অফিসের দিকে মিছিল নিয়ে যায়। এর কিছুক্ষণ পর তারা সড়কে অগ্নিসংযোগ করে। পরে তারা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করা হয়। 

এর আগে ঠাকুরগাঁও, টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর চালানোর অভিযোগও উঠে। একইসঙ্গে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ও রাজশাহীর কার্যালয়ে অগ্নিসংযোগও করা হয়।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬