ক্ষমতায় গেলে এইচএসসি পর্যন্ত সরকারি খরচে লেখাপড়ার ব্যবস্থা করব: সাকি

৩০ আগস্ট ২০২৫, ০২:১১ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৮:২৬ AM
জোনায়েদ সাকি

জোনায়েদ সাকি © ফাইল ফটো

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতায় যাওয়ার সুযোগ হয়, তাহলে বাংলাদেশের সকল শিশুকে ১২ ক্লাস (এইচএসসি) পর্যন্ত সরকারি খরচে পড়ালেখা করার ব্যবস্থা করে দেব।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ে ডাকা মহাসমাবেশে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শিক্ষকদের জন্য আলাদা স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে। শিক্ষক বেতনসহ অন্যান্য মর্যাদা নিশ্চিত করতে হবে।

জোনায়েদ সাকি বলেন, যে কোনো দেশের উন্নতির জন্য শিক্ষা প্রধান মাধ্যম। এই দেশের মানুষ আশা করেছিল তারা সমান সুযোগ সুবিধা পাবে। একটা গণতান্ত্রিক ব্যবস্থার কায়েম হবে। তবে স্বাধীনতার ৫৪ বছর পরেও শিক্ষকদের রোদে পুড়ে পুলিশের লাঠিচার্জ খেয়ে আন্দোলন করতে হয়। কোনো সরকারই যথার্থ শিক্ষানীতি তৈরি করতে পারেননি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার বুনিয়াদ। এটিকে গুরুত্ব না দিলে শিক্ষার মেরুদণ্ড ভঙ্গুর হয়ে যায়। কাজেই আমাদের প্রাথমিক শিক্ষায় আলাদা করে গুরুত্ব দিতে হবে।

শিক্ষকদের তিন দফা মেনে নেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের বেতন দিয়ে তাদের সংসার চলে না। শিক্ষকরা যদি শিক্ষায় মনোনিবেশ না করতে পারেন তাহলে তারা কীভাবে শিশুদের শিক্ষা দেবেন?

রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি
  • ০৪ আগস্ট ২০২৬
বিএম কলেজে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
জনগণের কাছে অধরাই থেকে যাচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
হুমকি, ঘুস গ্রহণ ও অপপ্রচারের অভিযোগ পবিপ্রবির শিক্ষক বরখাস…
  • ০৪ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলা, নেপথ্যে টেন্ডার?
  • ০৪ আগস্ট ২০২৬
সবচেয়ে বেশি পঠিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কী আছে শীর্ষ ১০?
  • ০৪ আগস্ট ২০২৬