গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫

৩০ আগস্ট ২০২৫, ০১:১০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৯:২২ PM
ঝিনাইদহ জেলা

ঝিনাইদহ জেলা © সংগৃহীত

রাজধানীতে নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে হামলা করেছে ছাত্রদল। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে শৈলকুপা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গণ অধিকার পরিষদের মিছিলে ছাত্রদলের হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় শাহজাহান নামের ছাত্রদলের এক কর্মীকে আটক করা হয়েছে।’

স্থানীয়দের তথ্য অনুযায়ী, মিছিলটি পাইলট স্কুলের সামনে থেকে শুরু হয়ে ব্রিজের ওপর আসার সময় উপজেলা ছাত্রদলের নেতা সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আল-আমিন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনের নেতৃত্বে ১০-১৫ জন মোটরসাইকেলযোগে হামলা চালায়।

হামলায় গণঅধিকার পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান, উপজেলা শাখার সভাপতি মেহেদি হাসানসহ ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাব্বিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়, অন্যরা জেলা ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬