একযোগে ছাত্রদলে যোগ দিলেন এনসিপির চার প্রতিনিধি

২৮ আগস্ট ২০২৫, ০৯:১০ AM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৮:০০ PM
এনসিপির চার প্রতিনিধি ফুলের তোড়া দিয়ে ছাত্রদলে যোগদান

এনসিপির চার প্রতিনিধি ফুলের তোড়া দিয়ে ছাত্রদলে যোগদান © টিডিসি

বরগুনার আমতলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ছেড়ে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন চার প্রতিনিধি। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হেলাল চৌকিদার ও সদস্য সচিব মো. ইমরান খানের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদানকারী চার ছাত্রনেতা হলেন—মো. নাসিম মাহমুদ, ইমামুল হাসান আশিক, মো. রেদোয়ান মৃধা এবং আব্দুল্লাহ আল নোমান।

তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে আমরা ফ্যাসিস্টদের বিদায় করে সুন্দর সমাজ ও বৈষম্যহীনভাবে দেশকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলাম কিন্তু তা এনসিপির দ্বারা সম্ভব নয়। তাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করে ছাত্রদলে যোগদান করেছি।

আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খান বলেন, ‘ছাত্রদল একটি সুশৃঙ্খল ও আদর্শিক সংগঠন। আমরা বিশ্বাস করি, ছাত্রদলই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার প্রকৃত সূতিকাগার। নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে—ছাত্রদল সেই দায়িত্বই পালন করছে।’

 

আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9