কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের আরও ৬ নেতার পদত্যাগ

২৩ আগস্ট ২০২৫, ১০:০০ AM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০১:২৯ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে আরও ৬ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন। শুক্রবার (২২ আগস্ট) রাতে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীরা সবাই মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দায়িত্বশীল পদে ছিলেন। 

পদত্যাগকারী নেতারা হলেন- পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সদস্য ও সাবেক কাউন্সিলর মো. নিয়ামত খান, ২নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মো. জামাল হোসেন মুন্সী, ৩নং ওয়ার্ডের সভাপতি পরিমল সাহা, সাধারণ সম্পাদক শান্ত সাহা, ২নং ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম এবং আওয়ামী লীগ সমর্থক জয়ন্ত সাহা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক পৌর কাউন্সিলর মো. নিয়ামত খান। তিনি বলেন, ‘২২ আগস্ট থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় আমরা সবসময় অঙ্গীকারবদ্ধ থাকবো। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণে কাজ চালিয়ে যাবো।’

এদিকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন বলেন, ‘তাদের পদত্যাগে দলের কোনো ক্ষতি হবে না। তারা দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন না। সুসময়ে তারা দলের সুবিধা ভোগ করেছেন।”

এর আগে গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের আরও ৮ নেতা দল থেকে পদত্যাগ করেছিলেন।

গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950