বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার 

২২ আগস্ট ২০২৫, ০১:১৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৮:২৪ PM
অস্ত্র উদ্ধার

অস্ত্র উদ্ধার © টিডিসি ফটো

গোপালগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. কে এম বাবরের বাসভবনে অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপ গান ও একটি কার্তুজ উদ্ধার করেছে যৌথ বাহিনী। তবে অভিযানের সময় ডা. বাবর বাসায় উপস্থিত ছিলেন না।

শুক্রবার (২২ আগস্ট) রাত ২টা থেকে ভোর ৩টার মধ্যে গোপালগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে জেলা শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত বাবরের বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বসার রুমের বাথরুমের ফ্লাশের পানির মধ্যে থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

জানা গেছে,  কর্ডন অ্যান্ড সার্চ অপারেশনের অংশ হিসেবে তাদের এই অভিযান বলে জানিয়েছে যৌথবাহিনী। অভিযানে সেনাবাহিনীর টহলদল ছাড়াও গোপালগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযান শেষে সদর থানায় উদ্ধারকৃত পাইপগান ও কার্তুজ জমা দেওয়া হয়েছে। 

বিষয়ে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান। তিনি বলেন, গত রাতে বিএনপি নেতা কে এম বাবরের বাসায় যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অভিযানে একপি পাইপগান ও একটি পরিত্যক্ত কার্তুজ উদ্ধার করে সদর থানায় জমা করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9