কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

১৬ আগস্ট ২০২৫, ০১:০২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:১৮ PM
সেনাবাহিনীর অভিযান

সেনাবাহিনীর অভিযান © সংগৃহীত

রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জ এলাকায় ‘ডক্টর ইংলিশ’ একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টা থেকে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের একটি দল কোচিং সেন্টারটি ঘিরে ফেলে অভিযান পরিচালনা করে।

জানা গেছে, কোচিং সেন্টারটির পরিচালক মুনতাসিরুল অনিন্দ্য। তিনি  রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।  এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় মুনতাসির অনিন্দকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ওই মামলা থেকে তিনি অব্যাহতি পান।

সেনাবাহিনী সূত্র জানায়, অভিযানে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, বিভিন্ন কার্তুজ, তিন বক্স এয়ারগান শিশা, একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, চারটি ওয়াকিটকি, একটি ট্রাজারগান, ১০টি সিমকার্ড, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫ বোতল মদ। এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত জানাবে সেনাবাহিনী।

মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। তবে পুলিশকে এসব সামগ্রী হস্তান্তর করা হলে বিস্তারিত জানানো হবে।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9