উপদেষ্টা ফারুকীর অস্ত্রোপচার সম্পন্ন

১৭ আগস্ট ২০২৫, ১১:১৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার অপারেশন সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করে এদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তার  স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।  

পোস্টে তিশা লিখেছেন, আজ বিকেলে মেডিকেল বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার অপারেশন শেষে চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক  সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এর আগে, শনিবার (১৬ আগস্ট) কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬