চীন সফরে যাচ্ছে এনসিপির আট সদস্যের প্রতিনিধি দল

২২ আগস্ট ২০২৫, ০৪:২৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:৫৮ AM
এনসিপির কেন্দ্রীয় নেতারা

এনসিপির কেন্দ্রীয় নেতারা © সংগৃহীত

চীন সফরে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধি দল। আগামী ২৬ আগস্ট তাঁরা ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা দেবেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ।

তিনি জানান, এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফরে যাবেন। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স-মালয়েশিয়া চ্যাপটার এ সফরের আয়োজন করেছে। মালয়েশিয়া সফর শেষ করে চীন সফরে অংশ নেবেন নাহিদ ইসলাম। প্রতিনিধি দলের নেতৃত্বও দেবেন তিনি।

আট সদস্যের এ প্রতিনিধি দলে থাকবেন— আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ।

তাহসীন রিয়াজ আরও জানান, প্রতিনিধি দল ২৬ আগস্ট চীন সফরে যাবে এবং ৩১ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9