হাসপাতালে মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজ নিলেন জামায়াত নেতারা

২০ আগস্ট ২০২৫, ১১:৫৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২০ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দেখতে গেছেন জামায়াতে ইসলামীর নেতারা।

বুধবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে দেখতে যান জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।

এ সময় তাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

জামায়াত নেতারা বিএনপি মহাসচিবের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। একই সঙ্গে তার আশু সুস্থতা কামনা করে দোয়া করেন।

রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার চায় শিক্ষক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী সম্পৃক্ততার অভিযোগ, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে চলছে শাটডাউন কর্মসূচি, প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬