পিনাকী ভট্টাচার্য অসুস্থ, প্যারিসের হাসপাতালে ভর্তি

১৪ আগস্ট ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০১ AM
পিনাকী ভট্টাচার্য

পিনাকী ভট্টাচার্য © ফাইল ফটো

অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য অসুস্থ হয়ে ফ্রান্সের প্যারিসের একটি হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) তার ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, কয়েকদিন ধরেই পিনাকী ভট্টাচার্য অসুস্থতা অনুভব করছিলেন। আজ শারীরিক অবস্থার কিঞ্চিৎ অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিকভাবে আশঙ্কা করছেন, তিনি আগে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন এবং সেই সংক্রমণ থেকে জটিলতা দেখা দিতে পারে।

পোস্টে আরও জানানো হয়েছে, বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। পোস্টে তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

পিনাকী ভট্টাচার্য দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন। 

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬